পিরোজপুরে দুর্ধর্ষ ডাকাতি: তালা কেটে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৬নং ওয়ার্ডের জুজখোলা একপাই গ্রামের আতাউর রহমান ফকিরের বাড়িতে ডাকাত দল বিল্ডিং ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং সর্বস্ব লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় আতাউর রহমানের ঘরে কেউ না থাকার সুযোগে ডাকাত দল পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

ডাকাতরা প্রথমে বিল্ডিংয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় ঘরের বৈদ্যুতিক সংযোগ (কারেন্টের লাইন) ছিন্ন করে দেয়।

অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তারা দীর্ঘ সময় ধরে আলমারি ভেঙে কয়েক ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা এবং মূল্যবান মালামাল সংগ্রহ করে অনায়াসে পালিয়ে যায়।

পরবর্তীতে আতাউর রহমানের আপন ভাই ঘরের দরজা খোলা দেখে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। ডাকাতদের এমন ঠান্ডা মাথার পরিকল্পনা ও দুঃসাহসিকতায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে পিরোজপুর সদর থানার এসআই মহসিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার ও চকিদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে যান।

ভুক্তভোগী পরিবারটি তাদের খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, এ ধরনের পরিকল্পিত ডাকাতির সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here