পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0
175
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন / ছবি : এই বাংলা প্রতিনিধি

‎পিরোজপুর প্রতিনিধি :

“মিডিয়াকর্মী ঐক্য গড়ো, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরো”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাসারুল্লাহ আল কাফি এবং দৈনিক নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদ স্বাধীনতার পথে বড় বাধা। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকদের ওপর হামলা সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here