পাহাড়ি নারী উদ্যোক্তার পাশে দাঁড়ালেন রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়িতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চাকমা সম্প্রদায়ের এক তরুণী উদ্যোক্তা নিজের ব্যবসা শুরু করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের মাধ্যমে সহযোগিতা কামনা করেন। কিন্তু প্রত্যাশিত সাড়া না পেয়ে তিনি একপর্যায়ে হতাশ হয়ে পড়েন।

তরুণী উদ্যোক্তার নাম রিতা চাকমা (২৫)। তাঁর পিতা কমল কিষ্ট চাকমা (৬৫)। তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট পোস্ট অফিসের অন্তর্গত ছয়নাল ছড়া গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে বিষয়টি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নজরে আসে। তাঁর আন্তরিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোন কমান্ডারের মাধ্যমে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়।

ওই নারী উদ্যোক্তাকে একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় বক্স, মালামালসহ সার্বিক সহায়তা প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই সহায়তা পেয়ে রিতা চাকমা অত্যন্ত আনন্দিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা শুধু একটি দোকান নয়, আমার স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো জ্বালিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, বরং মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শিক্ষা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে তাদের এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here