
পাবনা প্রতিনিধি :
পাবনা-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ–আন্তর্জাতিক সম্পাদক, ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সরদার এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার সকালে ১৩৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে দেশগঠনে এগিয়ে আসতে প্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আজকের এই প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—এমন প্রত্যাশাই করি।”
তিনি বিদ্যালয়ের ওয়াস ব্লকসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করার কথাও জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় দাতা সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপজেলা ইউনিয়ন বিএনপির সহ–সাধারণ সম্পাদক সেলিম খানসহ স্থানীয় নেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এই বাংলা/এমএস
টপিক
