নীলফামারী প্রতিনিধি :
পঞ্চগড় সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে চাকলারহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবি জানায়, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় ধামেরঘাট বিওপির টহল দল হাবিলদার মো. রেজোয়ানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৮/১৩-এস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে চোরাচালান করে আনা ২৭ পিস ভারতীয় শাড়ি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
৫৬ বিজিবি আরও জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

