নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত

নোয়াখালী প্রতিনিধি :

 

নোয়াখালী জেলা শহরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত একটি স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এলে পুলিশ তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়ক এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মধ্যবর্তী স্থানে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়া হয়। তবে দিনভর বিষয়টি নজরে না আসায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ পায়নি।

পরে সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন যুবককে স্মৃতি স্তম্ভের আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দিতে দেখা যায়। আগুনের ফলে স্মৃতি স্তম্ভের নিচের অংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভিডিওতে উপস্থিত কয়েকজনকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। ঘটনার পরপরই তারা স্থান ত্যাগ করে।

ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দেখা গেছে, আগুনের কারণে স্মৃতি স্তম্ভের কিছু অংশ কালচে হয়ে গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে আগে কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ ও আশপাশের সিসিটিভি ক্যামেরার রেকর্ড পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here