
পিরোজপুর প্রতিনিধি :
নেছারাবাদ উপজেলার রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। উপজেলা বিএনপির ওলামা দলের সভাপতি মাওলানা আঃ হক নেছারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন।
আজ সোমবার পিরোজপুর-১ আসনের সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদীর হাতে হাত দিয়ে তিনি এই যোগদান সম্পন্ন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যোগদানকালে মাওলানা আঃ হক নেছারি বলেন, সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য তিনি জামায়াতে ইসলামিতে যুক্ত হয়েছেন। জীবনভর দ্বীনের পথে থেকে জনগণের সেবা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শামীম সাঈদী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা মাওলানা নেছারির এই সিদ্ধান্তকে নেছারাবাদের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। যোগদানের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার সাফল্য ও দেশের সেবায় অবদানের কামনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
