নীলফামারীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

0
191
নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ”—এই স্লোগান সামনে রেখে উন্নত প্রযুক্তিভিত্তিক পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নীলফামারীতে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা ও যুগ্ম সচিব ড. মো. মনজুরুল ইসলাম।

কর্মশালায় আরও বক্তব্য দেন জেলার পাট উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম. তৈবুর রহমান, অতিরিক্ত উপপরিচালক জাকির হোসেন এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নুররেজা সুলতানা প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here