নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেসসচিব

0
126
ছবি - সংগৃহীত

 মাগুরা প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার সকাল ১০টার দিকে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।”

তিনি আরও জানান, নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্ষা শেষে দেশজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেসসচিব বলেন, “গুম ও হত্যার মতো অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।”

‘না ভোট’ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, সেখানেও ‘না ভোট’ দেওয়ার সুযোগ থাকবে। এটি আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আর নেই।”

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলে না যায়।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here