নির্ঘুম রাতে পাহারায় পাবনার ঘোড়াদাহ্ গ্রামবাসী, গরু চোরের আতঙ্কে দিশেহারা

পাবনা প্রতিনিধি :

সুজানগর উপজেলা-এর ঘোড়াদাহ গ্রামে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক ও খামারিরা।

একটির পর একটি চুরির ঘটনায় অনেকেই তাদের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ওপর নির্ভর না করে নিজেরাই নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গ্রামবাসী।

চোর প্রতিরোধে এখন সন্ধ্যা নামলেই গ্রামের যুবক থেকে বৃদ্ধ সবাই হাতে লাঠি ও টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ছেন। গ্রামজুড়ে চলছে ‘রাত্রি জাগরণ’। অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়—সবখানেই টর্চের আলোয় জেগে থাকছে গ্রাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামের প্রতিটি প্রবেশপথে দলবেঁধে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন তারা, যাতে চোর কোনোভাবেই ঢুকতে বা বের হতে না পারে। পালাক্রমে এই পাহারা কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here