নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন। সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণেই নয়, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও জরুরি উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here