নাসিরনগরে কৃষি প্রণোদনা ও বিনামূল্যে সার-বীজ বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  (১৩ এপ্রিল) বিকালে উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন নাছরীন এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায়।

কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য জননেতা এমএ হান্নান এমপি ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন।অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি এমএ খালেদ, সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আরিফুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোঃ আছমত আলী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪৫০ জন আউশ চাষিকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি  সার পাচ্ছেন।

ইউনিয়ন ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নাসিরনগর  সদর ইউনিয়নে ৪৫০  জন,ভলাকোট ইউনিয়নে ৫০ জন, কুন্ডা ইউনিয়নে ৫০ জন,গোকর্ণ ইউনিয়ন ৬৫০ জন, বুড়িশ্বর ইউনিয়ন ৫৫০ জন, পুর্বভাগ ইউনিয়ন ৪০০ জন, ফান্দাউজ ইউনিয়ন ৩০ জন, গুনায়াউক ইউনিয়ন ৭০ জন, হরিপুর ইউনিয়ন ৫০ জন,  ধরমনডল ইউনিয়ন ১০০ জন, চাপরতলা ইউনিয়ন ৫০  জনসহ উপজেলার ১১টি ইউনিয়নে ২ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি প্রণোদনা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here