নাসিরনগরে কাইঞ্জার খাল খনন কাজের উদ্বোধন, কৃষিতে নতুন সম্ভাবনা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

নাসিরনগর উপজেলা-এর গোয়ালনগর ইউনিয়নে মেঘনা নদীর কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় এ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্তসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

জানা যায়, প্রায় ২,৫০০ মিটার দীর্ঘ এ খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “কাইঞ্জার খালটি গোয়ালনগর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি। পানির অভাবে প্রায় ১০ হাজার বিঘা জমি চাষাবাদের বাইরে রয়েছে। খাল পুনঃখনন সম্পন্ন হলে এসব জমি চাষের আওতায় আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পুনঃখনন করা হবে এবং ঠিকাদারদের নির্ধারিত সময় ও মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

উল্লেখ্য, নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থার উন্নয়নই এ প্রকল্পের মূল লক্ষ্য। ইতোমধ্যে এই উদ্যোগকে ঘিরে গোয়ালনগর ইউনিয়নসহ পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here