নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গামাটির নানিয়ারচরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসুস্থ দু’জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছে নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল)।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় নানিয়ারচর জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি তাদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন নানিয়ারচর হাসপাতাল এলাকার (পুরান বাজার) মো. আমিনুল ইসলাম এবং বিহারপাড়া এলাকার মোছা. নাছিমা বেগম।
জানা গেছে, মো. আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত রোগে আক্রান্ত। অন্যদিকে মোছা. নাছিমা বেগম জরায়ু ক্যান্সারে ভুগছেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জোন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই বাংলা/এমএস
টপিক

