নাটোর–২ আসনে জামায়াত প্রার্থীর শোডাউনে নির্বাচনী আমেজ

0
236
নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন / ছবি : এই বাংলা

নাটোর প্রতিনিধি :


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর অংশ হিসেবে শনিবার দুপুরে নাটোর–২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলও এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে নাটোর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।

প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই শোডাউনে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও কয়েক জায়গায় সাময়িক যানজটের পরিস্থিতি দেখা দেয়। শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও নির্বাচনী উত্তাপ ও উৎসাহ ছড়িয়ে পড়ে।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here