নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়া উপজেলায় কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল রিফাত।

সভায় বিশেষ অতিথি ও অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মিঠুন কুন্ডু, মেহনাজ পারভীন মালাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা।

সভায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা, ভেজাল প্রতিরোধ এবং কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটিয়ে কৃষকদের আরও স্বাবলম্বী ও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here