নাটোরের লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এসময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা সড়কে গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এসময় বিক্ষুব্ধরা দুটি মোটরসাইকেলে আগুন দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here