নাঙ্গলকোটে বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের আয়োজনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের সভাপতি কাজী মো. শহীদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ও বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, কিনারা গ্রুপের চেয়ারম্যান এম এ হানিফ ভূঁইয়া, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সমিতির উপদেষ্টা শহীদউল্লাহ বাহার, সমাজসেবক আলা উদ্দিন ভূঁইয়া, কাজী ফয়সালা, সাধারণ সম্পাদক আবুল হাসান শিমূল, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল মমিন, সদস্য সচিব মজিবুল হক ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ভূঁইয়া কিরণসহ আরও অনেকে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীরাও উপস্থিত ছিলেন।

সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here