নাগেশ্বরীতে বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানার সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক

0
178
নির্বাচনী উঠান বৈঠকে আলহাজ্ব সাইফুর রহমান রানা / ছবি : এই বাংলা প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধুরহাল্লা গ্রামে স্থানীয় গ্রামবাসী ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য মাওলানা আব্দুল মান্নান প্রধানের সঞ্চালনায় এবং প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব সাইফুর রহমান রানার উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মধুরহাল্লা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, বিএনপি নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন— নাগেশ্বরী যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল-আমিন, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, অতীতের জাতীয় সংসদ নির্বাচনে সাইফুর রহমান রানাকে জনগণ বিপুল ভোট দিলেও ফলাফল অন্যরা ছিনিয়ে নিয়েছিল। এ ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। তাদের মতে, পূর্বের সংসদ সদস্যরা এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন না এবং নাগেশ্বরী–ভূরুঙ্গামারী এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তাই উন্নয়ন ও জনস্বার্থে সাইফুর রহমান রানাই সঠিক বিকল্প বলে মন্তব্য করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী সাইফুর রহমান রানা বলেন, “আমি আপনাদের কামলা হিসেবে সংসদে যেতে চাই। আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে আগামী নির্বাচনে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন।”

অনুষ্ঠানের শেষে পৌর ওলামা দলের নেতা আলহাজ্ব আয়নাল হোসেনের পরিচালনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাইফুর রহমান রানার নির্বাচনী বিজয় এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here