নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং মো. আরশেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার নাগরপুর মহিলা কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে বিজয়ী হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচিত অন্যরা হলেন— সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মনির হোসেন, মোহাম্মদ আলী ও মো. সুলতান বাদশা।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোভন মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।
এই বাংলা/এমএস
টপিক
