নাগরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
105
নাগরপুরে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা শুক্রবার (৯ জানুয়ারি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে।

সংগঠনটি ২০০৪ সাল থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও ল্যাবওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিম হোসেন। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সাংবাদিক কায়কোবাদ, ফরিদ হোসেন মামুন, উপদেষ্টা আব্দুর রহমান, মো. মিজানুর রহমান মিজান ও মো. মিজানুর রহমান শাহিন।

এছাড়া সহ-সভাপতি নুর হোসেন, সম্মানিত সদস্য সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here