নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশেক পারভেজ। স্বাগত বক্তব্য দেন এস. এম. রাশেদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এরফান উদ্দিন।
এ সময় আরও বক্তব্য দেন ডা. মো. আব্দুল মোমিন, মোহাম্মদ দুলাল উদ্দিন, আহাম্মদ আলী রানা, আরিফুল ইসলাম নবা, নাজমুল হক স্বাধীন, হুমায়ুন কবীর এবং জাহিদ হাসান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধান অতিথির বক্তব্যে মো. আশেক পারভেজ বলেন, “কৃষির আধুনিকায়ন এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প কার্যকর অবদান রাখছে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, “কৃষি ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প উপস্থাপন এবং বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

