নলডাঙ্গায় সড়কের দুই পাশ থেকে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা অপসারণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পতিত জমিতে ছড়িয়ে পড়া বিষাক্ত পার্থেনিয়াম আগাছা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবীরা। অভিযানে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা থেকে মাধনগর পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কার করা হয়।

শনিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহযোগী সংগঠন সবুজ বাংলা ও তরুণ দিগন্ত-এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেওয়া পরিবেশকর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, তরুণ দিগন্তের সভাপতি মো. তাহমিদুর রহমান সৌমিকসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়া মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, পার্থেনিয়াম একটি বিষাক্ত আগাছা, যা মানুষের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর। জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা ও আগাছা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here