ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অন্যতম শাখা হদুয়া আইডিয়াল একাডেমিতে ২০২৫ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদুয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার নির্ধারিত পাঠ্যক্রমের সঠিক বাস্তবায়ন, শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং মহান আল্লাহর অশেষ রহমতেই এ সফলতা অর্জিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি সঠিক পরিচর্যার কারণেই তাদের সন্তানরা এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।
তারা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রতিষ্ঠানে পড়াশোনা করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

