নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ইবিতে কর্মচারীদের মানববন্ধন

0
163
ইবিতে কর্মচারীদের মানববন্ধন, ১৫ ডিসেম্বরের আল্টিমেটাম / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :


নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ও ১৫ ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মানববন্ধন করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ মানববন্ধন থেকে বক্তারা সময়মতো দাবি পূরণ না হলে দেশের সব বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ইবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম এবং তৃতীয় শ্রেণির কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অঞ্জনসহ অর্ধশতাধিক কর্মচারী।

বক্তারা বলেন, “১১ বছর ধরে কোনো পে-স্কেল নেই। ১৫ বছরে পে-স্কেল ঘোষণা না হওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। আমাদের দাবি ভাতের দাবি। ১৫ ডিসেম্বরের মধ্যেই নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।”

তারা আরও বলেন, “পে-কমিশন যখন ঘোষণা করেছিলেন তখন তো দায়িত্ব পালন করেছেন। এখন কেন বলছেন নির্বাচিত সরকার ছাড়া পে-স্কেল সম্ভব না? দেশের সব কর্মকর্তা-কর্মচারীকে স্বপ্ন দেখিয়ে এখন পিছিয়ে আসার সুযোগ নেই। নবম পে-স্কেল বাস্তবায়ন করতেই হবে—এটা আমাদের অধিকার।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here