নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২৯ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন সাঈদী, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে ২১৬টি অস্থায়ী এবং একটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২৯ হাজার ৩৫০ জন শিশুকে বয়সভিত্তিক ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত জটিলতা কমাতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here