নকলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে নকলা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকারের দেওয়া সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাজে লাগে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

বিনামূল্যে পাওয়া চাল কম দামে বিক্রি না করে পরিবারের প্রয়োজনেই ব্যবহার করার জন্য তিনি সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান উদ্যোগ, আর এ ধরনের সহায়তা কর্মসূচি মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, পৌর প্রকৌশলী ফখরুদ্দিন আহমেদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নকলা পৌরসভার অধীন ৩,০৮৫ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তি বা পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে সিদ্ধ চাল বিতরণ করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here