ধানের শীষ প্রতীকে সবাই এক্যবদ্ধ থাকতে হবে: রফিকুল ইসলাম জামাল

0
142
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় শোভাযাত্রা / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মাহেব হোসেন এবং ছাত্রনেতা ব্যারিস্টার জাকারিয়া।

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মীরবহর।
এ সময় বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ দিন—যেদিন সেনা ও জনতার ঐক্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।
তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here