দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

“তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে উপজেলার মেন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভার মাধ্যমে দিবসটির সমাপনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক নাহিয়ান নুরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসীন উল হাসান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।

সভায় ক্রীড়া শিক্ষার গুরুত্ব, তরুণদের অংশগ্রহণ এবং খেলাধুলার মানোন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here