নাটোর প্রতিনিধি :
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশীয় চিনি শিল্পকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে শুধু ভর্তুকি বা ফেইস সাপোর্ট যথেষ্ট নয়; প্রয়োজন নিয়মিত ও কার্যকর বিনিয়োগ, যা স্থানীয় বা বিদেশি—দুই মাধ্যমেই হতে পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে নাটোরের উত্তরা গণভবন ও নাটোর চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। তিনি জানান, দীর্ঘমেয়াদে কোনো শিল্পকে ভর্তুকির ওপর নির্ভরশীল রাখলে তা টেকসই হয় না।
তিনি আরও বলেন, বর্তমানে চিনি আমদানি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে, যা দেশীয় চিনির বাজার সম্প্রসারণে একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে চিনি শিল্পকে লাভজনক করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু হয়েছে।
শিল্প উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “সরকার বা পরবর্তী সরকারে চিনি শিল্প নিয়ে ভালো খবর শোনার সুযোগ থাকবে।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এই বাংলা/এমএস
টপিক

