সদরপুরে এসএসসি ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী, রুহুল খাঁন সভাপতি ও মামুন সম্পাদক নির্বাচিত
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে নতুন আংশিক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাতে সদরপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম হাওলাদার এবং সঞ্চালনা করেন মো. চঞ্চল মাহমুদ।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মো. রুহুল খাঁনকে সভাপতি এবং এস এম মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মশিউর রহমান, মো. গোলাম সরোয়ার, মো. সালাউদ্দিন, মো. মিজানুর রহমান ও মো. চঞ্চল মাহমুদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন ব্যাচমেট অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে সহপাঠীরা স্মৃতিচারণায় মেতে ওঠেন এবং বন্ধুত্বের নানা স্মৃতি ভাগাভাগি করেন।
সভায় বক্তারা বলেন, ব্যাচের সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. রুহুল খাঁন ও সাধারণ সম্পাদক এস এম মামুন বলেন, “এই কমিটি শুধু পুনর্মিলনী আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। বন্ধুদের সুখে-দুঃখে পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে সবাই নৈশভোজে অংশ নেন। একই সঙ্গে ভবিষ্যতে সদরপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের সকল সহপাঠীকে নিয়ে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।