বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ভোলাহাটে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝাউবোনা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার সব কৃষকের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাগর আলী, মো. কেরামত আলী, মো. আলতাফ হোসেন, মো. সেলিম রেজা, মো. আজমুল আরেফিন, মো. মাজিরুল ইসলাম, আবুল কাশেমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৬ জুলাই থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। তিনি বলেন, প্রকৃত কৃষকদের সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে তথ্য সংগ্রহকারীদের কাছে নির্ভুল তথ্য প্রদান এবং এ কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝাউবোনা ব্লকে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর