বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বগুড়ায় আলু সংরক্ষণে হিমাগার ভাড়া ৫.২০ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বগুড়া সদরের মাটিডালী বিমান মোড় বন্দরে প্রতি কেজি আলু সংরক্ষণে হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ ও কার্যকর করার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় মাটিডালী বিমান মোড় এলাকায় স্থানীয় কৃষক ও আলু ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত সুপার কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের কথা রয়েছে। কিন্তু নির্ধারিত ভাড়া কার্যকর না হওয়ায় কৃষক ও আলু ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা বলেন, আলু উৎপাদনে কৃষকদের বিপুল অর্থ ব্যয় হয়। এর সঙ্গে পরিবহন, হিমাগারে সংরক্ষণসহ অন্যান্য খরচ যোগ হওয়ায় উৎপাদিত আলুর ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে পড়ে। এর ওপর অতিরিক্ত হিমাগার ভাড়া নির্ধারণ করা হলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ আরও বাড়বে।

কর্মসূচি থেকে জেলা প্রশাসনের সুপার কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণে ৫ টাকা ২০ পয়সা হিমাগার ভাড়া কার্যকর করার দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

পরে কৃষক ও আলু ব্যবসায়ীরা দাবির সমর্থনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর