সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

পিরোজপুরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন পর্যালোচনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া নারী ও শিশু উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতিও মূল্যায়ন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিচালিত এনজিও কার্যক্রম জেলার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর