শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

পিরোজপুরে ‘জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ নামে নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জেলার সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে পিরোজপুরে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পিরোজপুর (জেএপি)’।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে পিরোজপুরের ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশব্যাপী তুলে ধরতে সংগঠনটি কাজ করবে।

জেএপি জানায়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংগঠনটির দাবি, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহ দেওয়া এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পিরোজপুর।

এ লক্ষ্যে সংগঠনটি জেলার সাংবাদিকসহ সর্বস্তরের সচেতন নাগরিকের সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।

এই সম্পর্কিত আরো খবর