কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। অভিযুক্তের হাতে দেশীয় অস্ত্র থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম ইসলাম (বয়স অজ্ঞাত) ওই গ্রামের মৃত আনোয়ারের (সাবেক বিডিআর সদস্য) ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, শামীম ইসলাম নিজেই ঘরে আগুন লাগিয়ে ছুরি ও শাবল হাতে বাড়ির সামনে অবস্থান নেন। কেউ আগুন নেভাতে বা তাকে আটকাতে এগিয়ে গেলে প্রাণনাশের হুমকি দেন। এতে ভয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করতে পারেননি।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের অধিকাংশ আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হীল জামান বলেন, “এক ব্যক্তি নিজ বাড়িতে আগুন লাগিয়েছেন বলে আমরা জেনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক