তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের উদ্যোগে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) তাড়াশ চক্ষু হাসপাতাল-সংলগ্ন একটি মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম. ছানোয়ার হোসেন সাজু, ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, আহ্বায়ক কমিটির সদস্য এফ এম সোহেল রানা ও এনামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হীরা এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।