বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

তাড়াশে ভিলেজ ভিশনের উদ্যোগে ১০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি :

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে এবং ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৯ জুলাই) মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর মতো তরুণদের এমন সহযোগিতা ও অর্থায়ন প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চারা পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভিলেজ ভিশনের স্থানীয় স্বেচ্ছাসেবক, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো খবর