ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এমপি। এ সময় উপজেলার ৪৫০ জনের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু কাওসার রেজা, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ ছানোয়ারসহ বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক