বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জ সদর উপজেলার ভট্টাচার্য্যপাড়া-আমাটি শিবপুর এলাকাবাসীর উদ্যোগে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্থানীয় সুভাষ ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক ও জুয়াবিরোধী কমিটি, কিশোরগঞ্জ সদরের আহ্বায়ক শামসুল ইসলাম শামীম। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ) এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অনলাইন নিউজ পোর্টাল বিডি চ্যানেল ফোর ডটকমের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।

পৌর ছাত্রদলের সদস্যসচিব দিদার জামান বাপ্পীর প্রধান সমন্বয়ে এবং শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জোবায়ের আহমেদ এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ এবং স্থানীয় জনগণকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে তরুণ-যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর