বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ঈশ্বরদী জংশন স্টেশনে পাবনা-ঢাকা ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

 

ঈশ্বরদী জংশন স্টেশনে পাবনা-ঢাকা রুটের ট্রেনের স্টপেজ চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোট।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সদস্যসচিব আশিকুর রহমান লুলু।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, আতাউর রহমান পাতা, শ্রমিকদল নেতা সোহেল রানা, ঈশ্বরদী বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ বিভাগীয় ব্যবস্থাপকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম অনুপস্থিত থাকায় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঁইয়া স্মারকলিপি গ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে নেতৃবৃন্দ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে রেল সচিব বরাবরও পৃথক স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব স্মারকলিপি গ্রহণ করেন।

কর্মসূচিতে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা বলেন, ঈশ্বরদী জংশন দেশের একটি গুরুত্বপূর্ণ রেল জংশন হওয়া সত্ত্বেও পাবনা-ঢাকা রুটের ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর