দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) নিউজিল্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে প্রায় ১ হাজার ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমাসহ সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here