দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন, উপকৃত ১০৫ পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)।

সোমবার (২২ জুন) সকালে দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় স্থাপিত এ গভীর নলকূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার (৪-ইবি) লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী, উপকারভোগী পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন তারা। বিশেষ করে পাহাড়ি দুর্গম এলাকায় নিরাপদ পানির উৎসের অভাবে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করেছে।

উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, ভবিষ্যতেও পাহাড়ি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনী এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানির এই ব্যবস্থা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here