দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

0
149
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া / ছবি - ইন্টারনেট

দিনাজপুর প্রতিনিধি :


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার থেকে দিনাজপুরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছে জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার দিনাজপুর সদর শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জানানো হয়, শুক্রবার থেকেই খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরু হবে। একই দিনে জেলার প্রতিটি মসজিদে বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে লিফলেট বিতরণ করা হবে। এছাড়া শিগগিরই জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে আরও একটি বিস্তৃত সভার আয়োজন করা হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি আরও জানান, প্রায় ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার থাকায় তরুণদের কাছে পৌঁছাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই প্রচারণার মাধ্যমে দিনাজপুরে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও গতি পাবে বলে আশা করছে দলটি।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here