তাড়াশে ঝড়ে গাছ ভেঙে কৃষকের ঘরের ওপর, অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দিঘুরিয়া গ্রামে ঝড়ের কবলে পড়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে এক দরিদ্র কৃষকের টিনশেড ঘরের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কৃষক মোঃ ভুট্টো প্রামানিক, পিতা মৃত কোবাদ আলী জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রচণ্ড ঝড়ের সময় গাছটি বৈদ্যুতিক তারসহ তার ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের টিনশেড, আসবাবপত্রসহ বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষতি হয়।

তিনি আরও জানান, ঘটনার সময় তার ছেলে, ছেলের স্ত্রী ও নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকালে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান এবং পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছ কেটে সরিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেন।

ভুক্তভোগী কৃষক জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত আবেদন জমা দিতে গেলেও শনিবার অফিস বন্ধ থাকায় তিনি বাড়ি ফিরে আসেন।

স্থানীয়দের দাবি, রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here