ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
৫ মে (মঙ্গলবার) রাতে ডিমলা থানা পরিদর্শন ও মতবিনিময় করেন
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি, ডিমলা থানায় এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল,
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার (তদন্ত) ওসি দিবাকর অধিকারী ও এস আই, এএসআই পুলিশ সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং থানার সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় এমপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোই পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে তিনি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান।
এ সময় থানার ওসি শওকত এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং থানার ভবনটি থাকার কোয়াটার গুলি ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে দ্রুত সংস্কার এবং নতুন ভবনের বিষয় সম্পর্কে এমপিকে অবহিত করেন।
এই বাংলা/এমএস
টপিক

