ডিমলায় সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলা উপজেলা–এ সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে ডিমলা সদর ইউনিয়ন–এর দক্ষিণ তিতপাড়া (শেসার পুল সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন স্থানীয় সাংবাদিক মোঃ ফরিদুল ইসলাম–এর বাবা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি সেচ মোটরের ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here