ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,ডিমলা থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রসূল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানি না হয়। বা মামলা শিকার না হয়, সেই দিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। গরিব ও অসহায় মানুষের মামলা পরিচালনার সমর্থ্য থাকে না তাই ভূমি অফিসে যেন তারা সঠিক বিচার ও সেবা পান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here