ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বর্তমানে দেশে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, জামায়াতে ইসলামী সেই ঐক্যের ধারাবাহিকতায় ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী সর্বাত্মকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র দাখিল উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই বাংলা/এমএস
টপিক

