ঝালকাঠি-১ আসনে এমপি নির্বাচিত রফিকুল ইসলাম জামালের সম্মানে শোকরানা দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

0
135
ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত শোকরানা দোয়া কুরআন খতম ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-1 আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় জনাব রফিকুল ইসলাম জামাল-এর সম্মানে শোকরানা দোয়া ও মরহুমা খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআনের আয়োজন করা হয়েছে।

বুধবার দুপুরে নূরুল ইসলামিয়া দ্বীনিয়া হাফিজী মাদ্রাসা প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজক সূত্রে জানা যায়, ঝালকাঠি-১ আসনে এমপি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন। তিনি জানান, এতিম শিশুসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here